19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা: সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী

নরসিংদী-২ (পলাশ) আসনে নির্বাচনি এলাকায় জামায়াতের সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় জামায়াত–শিবিরের অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির প্রার্থী আমজাদ হোসাইন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী শহরের ব্রাহ্মন্দীতে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন অভিযোগ করেন, শুরু থেকেই বিএনপির কিছু নেতাকর্মী সভায় বাধা সৃষ্টি করছিলেন। তাঁর বক্তব্য চলাকালে তারা মঞ্চের পেছনে গিয়ে গালিগালাজও করেন। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে প্রথমে তারা সরে গেলেও সভা শেষে পুনরায় ৭০–৮০ জন বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৩০ জন নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদল নেতা বখতিয়ার হোসেন, যুবদল নেতা ইফতিখার আলম, শাহরিয়ার, সিয়ামসহ অন্তত ৪০ জন এ হামলায় অংশ নেন।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসাইন অভিযোগ করেন, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও মাধবদী থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন