বিজ্ঞাপন

নালিতাবাড়ীতে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ১২ জুলাই শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজার গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যক্ত একটি ঘর থেকে বাবুল মিয়া নামে অসুস্থ এক ব্যক্তির এবং দাওধারা কাটাবড়ি এলাকায় অজ্ঞাত পরিচয়ের অন্য আর এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)। অন্য দিকে অজ্ঞাত পরিচয়ের অন্য ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মতো। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার গ্রামীণ টাওয়ারের কাছে পরিত্যক্ত একটি ঘর থেকে বাবুল মিয়ার লাশ উদ্ধার করা হয়। তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন।

অপরদিকে, বিকাল ৪টার দিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আনুমানিক তার বয়স হবে ৬০ থেকে ৬৫ বছরের মতো। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাকে এলাকার লোকজন এদিক-সেদিক ঘুরাফেরা করতে দেখেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নালিতাবাড়ীর শহরের আড়াইআনি বাজারে উদ্ধার হওয়া বাবুল মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মাঝেমধ্যে নালিতাবাড়ী শহরের বিভিন্ন বাজারে বাজারে ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন দোকান পাটের বারান্দায় রাত্রিযাপন করতেন। অপরদিকে দাওধারা কাটাবাড়ি এলাকায় উদ্ধারকৃত লাশটির কোনো পরিচয় জানা যায়নি। এসব ঘটনায় থানায় দু’টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন: স্ত্রীর লাশ ১১ টুকরো করা সুমন র‌্যাবের খাঁচায়

দেখুন: জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন