20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনের সার্বিক প্রস্তুতি: ইসির ২২ পদক্ষেপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ, নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ২২টি পদক্ষেপ নিয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীকে রেড, ইয়েলো ও গ্রিন জোন অনুযায়ী মাঠে মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত বাহিনীপ্রধানদের সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ইসির ২২ পদক্ষেপ

  • আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে মতামত, সুপারিশ লিখিতভাবে দাখিল।
  • দায়িত্ব পালনের জন্য বাহিনীর নিরাপত্তা পরিকল্পনা যথাসময়ে দাখিল।
  • থ্রেট অ্যাসেসমেন্ট করে ডেপ্লয়মেন্ট প্ল্যান তৈরি, রেড/ইয়েলো/গ্রিন জোন অনুযায়ী।
  • জুলাই সনদ অনুযায়ী গণভোটের পরিকল্পনা ও প্রস্তুতি পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি।
  • গোয়েন্দা তথ্য সংগ্রহ ও কমিশনকে নিয়মিত রিপোর্ট।
  • অস্বাভাবিক পরিস্থিতির আগাম সতর্কতা।
  • অপতৎপরতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ।
  • শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রাক-নিরাপত্তা কার্যক্রম।
  • অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রথম রেসপন্স বাহিনী।
  • সক্ষমতা, প্রযুক্তি ব্যবহার, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, সামাজিক মাধ্যম ও এআই ব্যবহারের প্রস্তুতি।
  • নারীদের সাইবার বুলিং, সংখ্যালঘু ইস্যু মোকাবিলা।
  • ভয়েস ক্লোনিং ও চরিত্র হননের ঘটনা মোকাবিলার প্রস্তুতি।
  • খারাপ তথ্য প্রতিরোধে দ্রুত ও সঠিক তথ্য সরবরাহ।
  • অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, চেকপয়েন্ট বসানো, বর্ডার/সি-রুট সিল, বৈধ অস্ত্র সংগ্রহ।
  • স্যাবোটার্জ প্রতিরোধে সতর্কতা।
  • বিদেশি নাগরিকদের তালিকা ও নিরাপত্তা ব্যবস্থা।
  • কালো টাকা ব্যবহারের আধুনিক পদ্ধতি।
  • পোস্টাল ব্যালট ও আউট অব কান্ট্রি ভোটিং নিরাপত্তা।
  • দীর্ঘদিন একই স্থানে পদায়ন সদস্যদের বদলি।
  • ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র শনাক্ত ও তালিকা কমিশনে দাখিল।
  • আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত।
  • ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা ও বাহিনীর সঙ্গে সমন্বয়।

পড়ুন: আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন