বিজ্ঞাপন

নির্বাচনে বিলম্বই দেশে চলমান অস্থিরতার মূল কারণ: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংসদ নির্বাচনে বিলম্বই দেশে চলমান অস্থিরতার মূল কারণ।

শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন, জুলাইয়ে নির্বাচন হবে। যদি রোডম্যাপ দেওয়া হতো, তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার (ইউনূস) সঙ্গে বসতে পারতেন। কিন্তু এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি, অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দেশ আমাদের। আমাদের দেশ থেকে কেউ খেদাতে পারবে না। আমরা নির্বাচন চাই, কিন্তু এমন সংস্কার নয়, যার মাধ্যমে করিডোর তৈরি হয়ে চট্টগ্রাম বন্দর অন্যের দখলে চলে যাবে। এমন সংস্কারও চাই না, যার আড়ালে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্বিত করে পরিস্থিতি আরও অস্থির করে তুলবে। তাই অস্থিরতা দূর করতে হলে নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করতে হবে।

পড়ুন: সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

দেখুন: আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে মতভেদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন