বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের রাস্তা উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের জনগুরুত্বপুর্ণ (তালতলা মোড় হইতে পশু সম্পদ হাসপাতাল) পর্যন্ত ক্রসড্রেনসহ আরসিসি রাস্তার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ রাস্তা উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

এ সময় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী উত্তম চন্দ্র দেব, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

নানা কারণে প্রকল্পের কাজ বাস্তাবায়নে দেরি হলেও কাজের গুনগত মান অনেক ভালো হয়েছে বলে জানান স্থানীয়রা। ৫৬ লক্ষ ২৫ হাজার টাকা ব্যায়ে নির্মিত জনগুরুত্বপুর্ণ এই বাইপাস রাস্তাটি চালু হওয়ায়, পৌরশহরের বাগিচাপাড়াসহ আশপাশের হাজারো মানুষের চলাচলের কষ্ট দূর হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন