বিজ্ঞাপন

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাত প্রায় আড়াইটার দিকে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাসের উপরের অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে চলে আসি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে। এ মুর্হূতে কিছু বলা যাচ্ছেনা।

পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন