বিজ্ঞাপন

নোয়াখালীতে ৬১৪ চাষীর মাঝে মাছের পোনা বিতরণ

নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া’সহ জেলার ৮টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬১৪জন মৎস্য চাষীর মাঝে ৬ লক্ষ ১৪ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইনান্স। যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ২৮ হাজার টাকা।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ ব্র্যাক জেলা কার্যালয়ে মাছের পোনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।

এসময় ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, ব্র্যাক রিজওনাল ম্যানেজার মো. আলী বোরহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সুজন মিয়া, শাখা ব্যবস্থাপক মো. আজিজ উল্লাহ’সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান বলেন, বিগত সময়ে নোয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, কৃষক, দরিদ্র মানুষ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় ৬১৪ জেলা মৎস্য চাষীর পাশাপাশি ২৬ হাজার ৩৭০ জন কৃষকের মাঝে ভিবিন্ন ধরনের সবজির বীজ বিতরণ, ১ হাজার ৫০০ কেজি মুক্তি-১ (হাইব্রিড) আমন ধানের বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইনান্স। এছাড়া নোয়াখালী জেলায় এরই মধ্যে মসলা জাতীয় ফসল চুইঝালের চারাও বিতরণ করা হয়েছে। আগামী দিনেও সকল ধরনের দুর্যোগে ব্র্যাক দুর্গত মানুষের পাশে দাঁড়াবে বলেও জানান এই কর্মকর্তা।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান বলেন, গত বন্যায় সরকারের পাশাপাশি ব্র্যাকও র্দুগত মানুষের সেবায় কাজ করেছে। পানিবন্ধী মানুষের জন্য খাবারের ব্যবস্থা, ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহ’সহ গবাদি পশুর খাদ্য সহায়তা প্রদান করে ব্র্যাক প্রান্তিক জনপদের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আমরা সরকারের পক্ষ থেকে সব সময় ব্র্যাকের এসব সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে যাব।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন