“গণপ্রকৌশল দিবস” এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থান পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।
র্যালি শেষে পলিটেকনিক ইনস্টিটিউটের এ্যাসিম্বিলি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী দ্বীন ইসলাম।
আইডিইবি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী নাজমুল আহসান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পৌর বিএনপি ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামালও হোসেন, আইডিইবি’র যুগ্ম আহবায়ক ও এবি পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, আইডিইবি’র অন্তর্বতীকালিন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা, আইডিইবি’র জেলা শাখার যুগ্ম আহবায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, সোহাগ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইমাম নাসির।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিইবির অন্তর্বতীকালিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জসিম সিকদার।
সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরে বলেন, প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
এসময় র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইডিইবি এর পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সদস্য মো: সোয়েব মাহমুদ, যুগ্ম সদস্য মোঃ মশিউর রহমান সহ আইডিইবি পটুয়াখালী জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দেখুন- জোট বাদ দিয়ে নতুন যে গোপন কৌশলে হাটছে জামায়াত?
পড়ুন- ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাসের ধাক্কায় ১ নারী নিহত,আহত ২


