বিজ্ঞাপন

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

অবরোধের কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার হলেও এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে।

অবরোধ চলাকালে নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরানো হয়। এছাড়া দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্র ও জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন।

সকাল ৭টার দিকে তারা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয়রা যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময়ে শরীয়তপুরের অন্যান্য সড়কেও সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি।

পড়ুন: রাজধানী থেকে সীমিত পরিসরে ছাড়ছে দূরপাল্লার বাস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন