বিজ্ঞাপন

পাইলট তৌকিরের স্বজনদের খালেদা জিয়া ও তারেক রহমানের শোক বার্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্বজনদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বার্তা পৌঁছে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসে সাগরের বাসায় যান বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বিএনপি মহাসচিব পাইলট তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও স্ত্রী নিঝুমসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোক বার্তা পৌঁছে দেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

মাইলস্টোন ট্র্যাজেডির পর দিন আইএসপিআরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ৩১ জনের মৃত্যুর তথ্য দেয়া হয়। সেই হিসাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬ হলেও, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে তথ্যগত ঘাটতির কথা জানিয়ে হালনাগাদ করা রিপোর্টে ৩৩ জন নিহতের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : একসঙ্গে প্রাণ হারানো ৩ শিশুর বাড়িতে মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন