বিজ্ঞাপন

‘সানাম তেরি কাসাম টু’ তে আর থাকছে না পাকিস্তানি অভিনেত্রী

ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বলিউডে পাকিস্তানি অভিনেতাদের বয়কটের আহ্বান উঠেছে। সেই ডাকে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন ‘সানাম তেরি কাসাম টু’ ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপ্রু। তারা ছবির প্রথম পর্বের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোক্যানকে নতুন সিক্যুয়েল থেকে বাদ দিয়েছেন।

বিজ্ঞাপন

মাওরাকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সিনেমার পরিচালকেরা লেখেন, “দেশ, রাজ্য, বাসিন্দাদের উপর যেকোনও ধরনের সন্ত্রাসই ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকারা ভারতে কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছে। তবে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি। কারণ দেশ সবসময় সকলের আগে। জয় হিন্দ।”

গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গোটা ভারত ক্ষোভে ফুঁসে ওঠে।

এই পরিস্থিতিতে ‘সানাম তেরি কাসাম’ ছবির অভিনেত্রী মাওরা হোক্যান প্রতিবাগে গর্জে ওঠেন। তিনি লেখেন, “নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ আমাদের সকলের উপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে…?”

তবে ভারতের চলচ্চিত্র জগতে পাকিস্তানি তারকাদের বয়কটের দাবির জোরালো হওয়ায় ‘সানাম তেরি কাসাম’ ছবির অভিনেতা হর্ষবর্ধন রানে জানান, পাকিস্তানি তারকা থাকলে তিনি ছবিতে থাকবেন না। তার এই অবস্থানের পরই পাক অভিনেত্রী মাওরা হোক্যানকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘সানাম তেরি কাসাম টু’। তবে তার আগেই অভিনেত্রী মাওরাকে বাদ দিয়ে পরিচালকেরা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

এনএ/

দেখুন: পাকিস্তানে মিলাদুন্নবীর জশনে জুলুসে বো মা হা মলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন