28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানে ঝড়-বন্যা-ভূমিধসে নিহত ১০

পাকিস্তানের উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এছাড়া ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব এলাকায় বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

পাখতুনখোয়া রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, পাকিস্তান-শাসিত কাশ্মিরে চার নারী ও একজন পুরুষ মারা গেছেন। আর উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় তিনজন মারা গেছেন। অন্যদিকে, পাঞ্জাবে আরও দুজনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হারুন রশিদ এএফপিকে বলেছেন, ‘‘বন্যা-ভূমিধসে কবলে পড়া অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে সেখানকার একটি গ্রামের ১২টি বাড়ি ও একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে।

পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু কাল, সম্প্রচার হবে নাগরিক টিভিতে

দেখুন: উ/ত্ত/প্ত কাশ্মীর: আলোচনায় ভারত-পাকিস্তান যু/দ্ধ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন