26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানের সিন্ধুতে বিক্ষোভ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে করপোরেট কৃষি প্রকল্প ও ছয়টি খালের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হাজারো জাতীয়তাবাদী সংগঠনের কর্মী।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (২০ মে) নৌশেরো ফিরোজ জেলার মোরো তালুকে বিক্ষোভ চলাকালে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে দুইজন বিক্ষোভকারী নিহত এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়ক অবরোধ করায় পুলিশ বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে প্রতিবাদকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষের সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে।

জাতীয়তাবাদী সংগঠনের দাবি, পুলিশের গুলিতে তাদের দুইজন কর্মী নিহত হয়েছেন, অন্যদিকে পুলিশ জানিয়েছে, তাদের তিনজন সদস্য আহত হয়েছেন, যার মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পর শ্রমিকরা তাকে বাইরে ছুড়ে ফেলে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালাচ্ছেন, একই সঙ্গে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করছে।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা কয়েকটি ট্রাক লুট করেন এবং একটি তেলের ট্যাঙ্কারসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। তারা সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ সম্পত্তি পুড়িয়ে দেন।

জাতীয়তাবাদী দলগুলোর নেতারা অভিযোগ করেছেন, এই শান্তিপূর্ণ বিক্ষোভকে নাশকতাত রূপ দিতে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশের মাধ্যমে সহিংসতা উসকে দিয়েছে।

এনএ/

দেখুন: পাকিস্তানে ওষুধের হাহাকার, অস্ত্রোপচার হচ্ছে না হাসপাতালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন