বিজ্ঞাপন

পিরিয়ডের সময় ব্যথা কমায় যে খাবার

পিরিয়ডের সময় পেট ব্যথা বেশ পরিচিত সমস্যা। প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে অধিকাংশই এই সমস্যায় ভোগেন। এসময় সব ধরনের খাবারও খাওয়া যায় না। তবে কিছু খাবার আছে যেগুলো পিরিয়ডের সময় খেলে তা ব্যথা ও অন্যান্য সমস্যা অনেকটাই কমিয়ে দেয়।

জেনে নিন, পিরিয়ডের সময় ব্যথা দূর করতে সাহায্য করবে এমন খাবার-

ডাবের পানি

সতেজ ডাবের পানি হারানো ইলেক্ট্রোলাইট ফিরিয়ে আনতে সাহায্য করে এবং হাইড্রেটেড রাখে। পুষ্টিবিদরা এই পানীয়কে পিরিয়ডের সময় ক্লান্তি এবং পেটফাঁপা কমানোর একটি প্রাকৃতিক উপায় হিসাবে উল্লেখ করেন। তাই উপকারী ডাবের পানি এসময় খাবারের তালিকায় রাখতে পারেন।

বাদাম

বিশেষজ্ঞরা পিরিয়ডের সময় বাদাম খাওয়ার পরামর্শ দেন। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই খনিজ পেশী শিথিল করতে সাহায্য করে এবং মাসিকের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। সকালে খেতে পারেন অথবা চা কিংবা কফির সঙ্গে বিকেলের নাস্তা হিসেবে উপভোগ করতে পারেন।

কলা

বিজ্ঞাপন

কলা পটাশিয়াম ও ভিটামিন বি-৬ সমৃদ্ধ যা পিরিয়ডের সময় পেট ফাঁপা ও মাংসপেশির টান দূর করে। এতে করে আপনার ব্যথা অনেকটাই লাঘব হবে।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম রয়েছে যা পিরিয়ডের সময় আপনার শরীরের শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

হলুদ

হলুদে থাকা প্রাকৃতিক উপাদান কারকিউমিন প্রদাহ কমায় এবং পিরিয়ডের ব্যথা কমাতে সহায়ক। গরম দুধে হলুদ মিশিয়ে পান করলে ব্যথা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

টকদই


টকদই ক্যালসিয়াম সমৃদ্ধ যা পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া এটি হজমেও সহায়ক।

পড়ুন: বেশি গরম লাগছে কেন?

দেখুন: পিরিয়ডের আগে পরে ব্যাথা হওয়ার কারণ কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন