১৭/০২/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশে পরিণত হয়।র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান, এবং এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ।

সভা পরিচালনা করেন জেলা বিএনপির নেতা হাসানুল কবীর লীন।

এছাড়াও বক্তব্য রাখেন— জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জাসাস সভাপতি জাহিদুল ইসলাম, এবং মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রহিমা আক্তার হাসি প্রমুখ।

বক্তারা বলেন—“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। এটি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।”

বিজ্ঞাপন

পড়ুন : ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির একদিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন