বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে হবে ৫ সমঝোতা

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সফরে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সফর বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষিসহ দিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে। 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

পড়ুন: সচিবালয়ে প্রধান উপদেষ্টা, শুরু উপদেষ্টা পরিষদের বৈঠক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন