বিজ্ঞাপন

ফেনীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ফেনী জেলার ছয় উপজেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সোনাগাজী উপজেলার চরচান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী খাদিজা ইয়াছমিন বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। বিগত সময়ে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সহ-স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ঝড়বৃষ্টি, তুফান ও জলবদ্ধতার মধ্যে দাবি আদায়ের জন্য আমরা সকলে সমবেত হয়েছি। আমার চাকরির বয়স ২১ বছর। ২১ বছরের মাথায় আমি সহ-স্বাস্থ্য পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছি। অথচ আমার বেতন এক টাকাও বাড়েনি।আমাদের দাবিসমূহ বিগত সরকার বাহাদুরদের কাছে পৌঁছালেও উনারা শুধুই আশার বাণী দিয়েছেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সদর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক একরামুল হক মোল্লা বলেন, আজকে আমরা স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ঝড়বৃষ্টি উপেক্ষা করে সিভিল সার্জন অফিসের সামনে একত্রিত হয়েছি। আমরা এখনো ১৬তম গ্রেডে পড়ে আছি। আমরা চাই নিয়োগবিধিতে স্নাতক সংযোজন করে আমাদেরকে ১৪তম গ্রেড প্রদান করা হোক। যারা পশুপাখিকে টিকা দেন তাদেরকে বলা হয় টেকনিক্যাল পার্সন আর আমাদেরকে বলা হয় টেকনিক্যাল হ্যান্ড। আমরা বারবার বলে আসতেছি অথচ আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হচ্ছে না। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম বলেন, টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। এ সময় তিনি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণ, সময়প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতির
দাবি মেনে নেওয়ার জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় জেলা প্রশাসকের ক্রীড়া সামগ্রী বিতরণ

দেখুন: দৈনন্দিন জীবনে ঔষধ ছাড়া কিভাবে সুস্থ থাকবেন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন