বিজ্ঞাপন

ফের হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক

আবারও অসুস্থ হয়ে পড়েছেন ভাষাসৈনিক আহমদ রফিক। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গত শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আহমদ রফিকের ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, ২০২১ সালে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যায়। অসুস্থতার কারণে লেখালেখি বন্ধ হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েন। ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষই তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে বলেও জানান আবুল কালাম।

আহমদ রফিকের নিয়মিত খোঁজখবর রাখা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী গণমাধ্যমকে জানান, শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। চিকিৎসক বলেছিলেন, হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। উল্টো সংক্রমণের ঝুঁকি আছে। তাই তাকে বাসায় নিয়ে আসা হয়।

ভাষাসৈনিক ও বিশিষ্ট লেখক আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৬ সালে আহমদ রফিকের স্ত্রী মারা যান। এর পর থেকে নিঃসন্তান এই কবি ও লেখক বাসায় একাই থাকেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন আহমদ রফিক। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।

পড়ুন: একুশে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন