বিজ্ঞাপন

বনানীতে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেম্পের কাছে পেছন দিক থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক লরির হেল্পার রবিউলকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন