26.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং বাণিজ্যিক সম্পর্ক সুসংহত করতে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে ৮ ফেব্রুয়ারি।

তবে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে একটি গণমাধ্যমকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টা ও সচিব ।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান। 

৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, আগামীকাল শুক্রবার দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে।

চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য উপদেষ্টা ইতোমধ্যেই ঢাকায় বসে চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন করেছেন। প্রতিনিধি দলটি সেই স্বাক্ষরিত কপি ওয়াশিংটনে নিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিয়ার। মূলত জাপান সফরের শিডিউল থাকায় শীর্ষ দুই কর্মকর্তা সরাসরি ওয়াশিংটনে যেতে পারছেন না বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের নির্ধারিত দিন রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচনের ৩ দিন আগে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন