আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চতুর্থবারের মতো সরকার গঠন করছে।
নতুন এ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৩ জন সংসদ সদস্য (এমপি) এবং দুজন টেকনোক্র্যাট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রি হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।
এ ছাড়াও ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম।
টেকনোক্র্যাট কোটায় রয়েছেন মোহাম্মদ আমিন উর রশীদ এবং ড. খলিলুর রহমান।
পড়ুন: মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
আর/


