বিজ্ঞাপন

বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে, ভুল আখ্যা দিবেন না: শাহজাহান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান বলেছেন, এদেশে প্রথমে ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭২এর সংবিধান বিসমিল্লাহির রহমানের রাহিম দিয়ে শুরু করেছিলেন। বিএনপিকে কেউ যদি অন্যভাবে আখ্যায়িত করতে চায়, আমি তাদের বলবো ভুলের স্বর্গে থাকবেন না, ভুলের জগতে হাঁটবেন না, ভুল আখ্যা দিবেন না। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আমরা হয়তো মাদ্রাসা থেকে পাশ করি নাই, কিন্তু আল্লাহকে খুশি রাখার জন্য যা যা করার আমরা তা করার চেষ্টা করি।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমূল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ শাজাহান মানবিক সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন শ্রেণির ২৮জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ’সহ পুরস্কার ও ১৫ জন কুইজ বিজয়’সহ ৪০০শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ ও আগামী দিনের নেতৃত্ব গড়ার একমাত্র কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন হয়েছে, আমরা যদি সুযোগ পায়, এই ধ্বংসস্তূপ থেকে আবার আমরা শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলব। যাতে করে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে।

মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রেজভী’সহ অনেকেই বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আবু সালেহ মোঃ আবদুল্লাহ সবুজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মেদ’সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পড়ুন- শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দেখুন- গণভোট না জাতীয় নির্বাচন কোনটি আগে? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন