ব্রাহ্মণবাড়ীয়া বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪০) নামে একজন অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘঠনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন পাহাড়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের গ্রাম পুলিশ কাজল বেগমের স্বামী।
ঘাতক বিল্লাল মিয়া (৪৫) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শান্তামুড়া গ্রামের আটলাবাড়ি মোহাম্মদ আলীর ছেলে। তিনি আউলিয়া বাজারের কনফেশনারী ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মিয়ার কনফেকশনারী দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিক্সা ধাক্কা লাগে। তা দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করে বলেন, বাকবিতন্ডায় জেরে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

