ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। তারা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে তারা দুইজন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে আজ শনিবার ভোররাতে সে মারা যায়। শ্রীনিবাস বাড়িতে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।
পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি
দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?
ইম/


