বিজ্ঞাপন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই পাকিস্তানিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গুলি চালিয়েছেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, সীমান্তে দায়িত্বরত সৈন্যরা বারবার সতর্ক করার পরও ওই ব্যক্তি থামেননি। তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ করেছে বিসএসএফ।

চার দিনের এক সংঘাত শেষে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র দুই সপ্তাহ পর সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকের ওই সংঘাতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণহানি ঘটে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করে তিনি এগিয়ে যেতে থাকেন। এই পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। পরে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

ভারতীয় বাহিনী এই ঘটনায় নিহত ব্যক্তির ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তি মাটিতে পড়ে আছেন। তার মাথার চুল আংশিক পাকা।

বিজ্ঞাপন

পড়ুন: ভারত পাকিস্তান সংঘাতের সমাধান কোন পথে?

দেখুন: আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন