বিজ্ঞাপন

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে কোভিড সংক্রমণের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। যদিও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল ড. রাজীব বেহল বলেছেন, বর্তমানে সংক্রমণের তীব্রতা খুব বেশি নয় এবং চিন্তার কোনো কারণ নেই।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নতুন কোভিড ভেরিয়েন্টগুলোর বিষয়ে ড. রাজীব বেহল বলেন, পশ্চিম ও দক্ষিণ ভারতের নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে, নতুন ভেরিয়েন্টগুলো গুরুতর নয় এবং এগুলো ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট।

এই সাব-ভেরিয়েন্টগুলোর মধ্যে রয়েছে LF.7 সিরিজ, XFG সিরিজ, JN.1 সিরিজ এবং NB.1.8.1 সিরিজ।

আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল আরও জানান, তারা অন্যান্য অঞ্চল থেকেও নমুনার জিনোম সিকোয়েন্সিং করছে, যাতে কোনো নতুন ভেরিয়েন্ট আছে কি না, তা চিহ্নিত করা যায়। ড. রাজীব বলেন, সংক্রমণের হার বাড়ছে। প্রথমে দক্ষিণ ভারত থেকে, তারপর পশ্চিম এবং এখন উত্তর ভারত থেকে। এই সমস্ত সংক্রমণকে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম-এর মাধ্যমে নজরদারির আওতায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ভারতে করোনায় একজনের মৃত্যু, বাড়ছে সংক্রমণ

দেখুন: ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হাজারেরও বেশি; ছড়াচ্ছে দ্রুত 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন