বিজ্ঞাপন

ভোলা-৪ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পাচ্ছেন এনসিপির সংযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম নেন তিনি।

এদিকে যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জুর দলের মনোনয়ন ফরম সংগ্রহ করার খবরে চরফ্যাশন – মনপুরার দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে।উজ্জীবিত নেতাকর্মীরা শাহাদাত হোসেন মঞ্জুকে মনোনয়ন প্রদানে যুবশক্তির কেন্দ্রীয় নেতারা সুপারিশ করায় তাদের অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, শাহাদাত খন্দকার মন্জু ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। ছাত্রজীবনে এল এলবি শেষ করে সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া নাহিদুল ইসলাম ও সারজিস আলমদের সাথে জীবনবাজি রেখে ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে রাজ পথে লড়াই করেছেন। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন যুবশক্তির অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

পড়ুন : ভোলা-৪ আসনে মনোনয়ন পেলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন