28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন এবং আহত হয়েছেন আরও ৮ জন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২০ মে) রাতে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকায় একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে বাস ধাক্কা দিলে সেটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায় এবং দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। নিহত সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন, যাদের মধ্যে চালকও আছেন।

অন্যদিকে, শুক্রবার বিকেলে তারাকান্দায় সিএনজি অটোরিকশার সঙ্গে সরকারি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত হন ৩ জন। ঘটনাস্থলে প্রাণ হারান ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।

ফুলপুরে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোট নিহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, তবে এখনো তিনজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এনএ/

দেখুন: ময়মনসিংহে সন্তোষপুরে ছোট্ট এক বনে পর্যটনের সম্ভাবনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন