ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী শিশু সহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
শনিবার (২৪ মে) রাত ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- খুলনার বাটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মহাসিন শেখের ছেলে শাহজালাল শেখ (২৫), একই উপজেলার ইসাহাক শেখের ছেলে সোলেমান শেখ (৩৭), খুলনার ফুলতলা উপজেলার গারাখোলা গ্রামের সামাদ খাঁর ছেলে আবু যার খাঁ (৩৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম গাজীর ছেলে রাহুল গাজী (২৫) ও একই গ্রামের নজরুল গাজীর ছেলে ইরাই গাজী (৩৭)।
বিজিবি জানায়, মহেশপুরের বাঘাডাংগা বিওপি’র হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/৩৩-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে নারী শিশুসহ ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জন নারী ও ৮ জন শিশু। আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আটকদের মধ্যে ৫ পুরুষ ও ২ নারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃত নারী ও পুরুষের নামে মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে। ক্ষিণ-পূর্ব দিকে থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পড়ুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে
দেখুন: ঝিনাইদহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এস


