22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি)বাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল।

সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর।

আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

“প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা”, বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

বিজ্ঞাপন

পড়ুন: ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন