বিজ্ঞাপন

মেহেরপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে আল-আমিন হোসেন (২৭) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) বিকালে এ রায় প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বামুন্দি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আল-আমিন হোসেন একই এলাকার এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে পথেঘাটে উত্যক্ত করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, “শিশুদের নিরাপত্তা ও সমাজে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কেউ এ ধরনের অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এ ধরনের দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে দুটি পানির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন