বিজ্ঞাপন

মেহেরপুরে জেলা বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেছে মেহেরপুর জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ডক্টর শহীদ শামসুদ্দোহা পার্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাইদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, জেলা তাতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনা করে দেশের কল্যাণে কাজ করার জন্য দোয়া পরিচালনা করেন মেহেরপুর বোসপাড়ার বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম।

পড়ুন- সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী আড়াই ঘন্টায় ফাঁকা! দর্শনার্থীদের হাস্যরসের ঝড়

দেখুন- সব হারিয়ে নিঃস্ব কড়াইলবাসী, কে শুনবে আর্তনাদ? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন