সমাজের সবাই শিল্পী হবেন, এমন নয়-এবং তা হওয়াও প্রয়োজন নেই। কিন্তু সমাজে শিল্পবোধসম্পন্ন মানুষের সংখ্যা বাড়ানোই সুস্থ সংস্কৃতির বিকাশের মূল চাবিকাঠি—এমন মত প্রকাশ করেছেন দেশের অন্যতম গুণী অভিনেতা মোশাররফ করিম।
তিনি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য দরকার শিল্পবোধ সম্পন্ন মানুষ। সে মানুষটি শিল্পীও হতে পারেন, আবার সাধারণ পেশাজীবীও হতে পারেন। আমি বিশ্বাস করি, যে মানুষ শিল্প বোঝে সে সুন্দরকে ভালোবাসে, আর যে সুন্দরকে ভালোবাসে, সে কখনো ধ্বংসের পক্ষে থাকে না। অর্থাৎ শিল্প যে বোঝে, সে ধ্বংসবিরোধী মানুষ।”
৮ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত “সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।আজীবন সম্মাননা অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ ও কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম।চলচ্চিত্র, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তার জন্য ‘মোস্ট পপুলার অ্যাক্টর’-এর পুরস্কার পান মোশাররফ করিম, আর ‘মোস্ট পপুলার অ্যাক্ট্রেস’-এর পুরস্কার অর্জন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
‘মোস্ট পপুলার মিউজিক ডিরেক্টর অ্যান্ড কম্পোজার’ ক্যাটাগরিতে সম্মাননা পান প্রিন্স মাহমুদ।
চলচ্চিত্র বিভাগ
শ্রেষ্ঠ অভিনেত্রী: পরীমণি (‘রঙ্গিলা কিতাব’)
শ্রেষ্ঠ অভিনেতা: আবদুন নূর সজল (‘জিন-৩’)
শ্রেষ্ঠ গায়িকা: দিলশাদ নাহার কণা (‘জিন-৩’)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (‘জিন-৩’)
শ্রেষ্ঠ পরিচালক: আবু রায়হান জুয়েল (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’)
টেলিভিশন ও ওটিটি বিভাগ
শ্রেষ্ঠ অভিনেতা: রাশেদ সীমান্ত (‘স্যালুট’)
শ্রেষ্ঠ অভিনেতা: তৌসিফ মাহবুব (‘খোয়াবনামা’)
শ্রেষ্ঠ অভিনেত্রী: রোবেনা রেজা জুঁই (‘সাদী মুবারক’)
ওটিটি অভিনেত্রী: কাজী নওশাবা আহমেদ (‘পেট কাটা ষ-২’)
শ্রেষ্ঠ পরিচালক: রাইসুল তমাল (‘শ্যাওলা ফুল’), অনন্য ইমন (‘অভাব’)
শ্রেষ্ঠ সংগীত অনুষ্ঠান (প্রযোজক): লিটু সোলায়মান (‘বৈশাখীর গোল্ডেন সং’)
শ্রেষ্ঠ গায়ক: ফাহিম ইসলাম
নৃত্যশিল্পী: মো. মোফাসসাল আল আলিফ ও উম্মে তাবাসসুম খান মিতিন
বিশেষ সম্মাননা
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা শামীম জামান, প্রযোজক রাকিবুল হাসান তানভীর (লুমিনো পিকচার্স), মডেল নওরিন, শাখাওয়াত হোসেন শুভ, রোস্তম মল্লিক ও ডালিম রহমান।
সাংবাদিকতা ও সংস্কৃতিতে অবদান
বিসিআরএ-এর ৩০ বছর পূর্তিতে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য সম্মাননা পান বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন।
কবিতায় অবদানের জন্য সম্মাননা পান কবি হাসান হাফিজ ও কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়া বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ, চিত্রনায়ক শাকিল খান, কণ্ঠশিল্পী সায়েরা রেজা, প্রযোজক ধ্রুব গুহ, আসিফ ইকবাল আহমেদ ও রাজু আলীম।
বিনোদন সাংবাদিকতা পুরস্কার
বিনোদন সাংবাদিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য পুরস্কার পান— মাসুম অপু (প্রথম আলো), মাহমুদ মানজুর (বাংলাট্রিবিউন), এফআই দীপু (যুগান্তর) অনিন্দ্য মামুন (দৈনিক সমকাল) মোস্তফা মতিহার (বাংলাদেশ প্রতিদিন), জনি হক (বাংলাট্রিবিউন), রাহাত সাইফুল (রাইজিং বিডি) এবং মো. জাহিদুল ইসলাম (ডেইলি সান)।
অনুষ্ঠান আয়োজন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ সভাপতি অভি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। উদ্বোধন করেন কাদের গণি চৌধুরী ও রেজাউদ্দিন স্টালিন।
বিশেষ অতিথি ছিলেন আইয়ুব ভুঁইয়া, তাশিক আহমেদ, এরফানুল হক নাহিদ, রাজু আলীম ও সানাউল হক বাবুল সিআইপি। প্রধান আলোচক ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ।অনুষ্ঠান সঞ্চালনা করেন দুলাল খান ও পান্থ আফজাল। জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সুমন মোস্তফা, সদস্য সচিব পান্থ আফজাল; সদস্য হিসেবে ছিলেন ফরিদুল হাসান, বখতিয়ার জন ও শিব শংকর মোাদক। উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অচিন্ত্য চয়ন, যুগ্ম আহ্বায়ক রঞ্জু সরকার। পুরস্কার প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামে বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫-এর আয়োজনে।
পড়ুন: জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
দেখুন: এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র
ইম/


