28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েল ছয় মাসে ৩২০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে

গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৩২০০ বার লঙ্ঘন করেছে বলে লেবাননের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই ঘটনায় ২০০ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (২২ মে) ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে নবাতিয়েহ অঞ্চলের তৌল জেলায় বিমান হামলা চালায়। হামলার আগে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সেখানে থাকা বেসামরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।

পোস্টে উল্লেখ করা হয়, হিজবুল্লাহর সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে। লেবাননের সংবাদমাধ্যম হামলার তথ্য নিশ্চিত করলেও কোনো হতাহতের খবর জানায়নি।

একই দিনে, ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের পূর্ব বেকা উপত্যকায় হিজবুল্লাহর আরেকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়,
যেখানে রকেট লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জাম সংরক্ষিত ছিল।

এছাড়া, রব থালাথিন ও আল-ওয়াজ্জানি এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্তবর্তী মুহাইবিব গ্রামেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়।

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ২৬ জানুয়ারির মধ্যে লেবাননের দক্ষিণ থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা ছিল।

কিন্তু ইসরায়েল সময়সীমা অতিক্রম করে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে এবং এখনও পাঁচটি সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন রেখেছে।

এনএ/

দেখুন: গাজায় যুদ্ধবিরতি: জিতল কে ইসরায়েল না হামাস? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন