বিজ্ঞাপন

রামগঞ্জে অবৈধ বালু উত্তোলন: গুলিবর্ষণ, সংঘর্ষ, মামলা

লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রবিবার (৫ অক্টোবর) ইমরান গাজী নামে এক ব্যক্তি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ‘পিচ্চি নিশান’ নামে এক যুবককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আমতলী বিলে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সন্ধ্যায় এক পক্ষ বালু তুলতে গেলে অপর পক্ষ বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সময় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ‘পিচ্চি নিশান’ নামে এক যুবকের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন‎

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন