বিজ্ঞাপন

রিশাদ-মুস্তাফিজের জাদুতে ১১৭ রানে থামলো আয়ারল্যান্ড

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে আইরিশরা।

বিজ্ঞাপন

ব্যাট হাতে শুরুটা ভালো করলেও টাইগার বোলারদের তোপে ধীরে ধীরে একের পর এক উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর দারুণভাবে ইনিংসের শুরু করেন। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যান দুজন। ওপেনিং জুটিতে রান আসে ৩৬। ১০ বলে ১৭ রান করে বিদায় নেন টিম টেক্টর। তিনে নামা হ্যারি টেক্টরও সুবিধা করতে পারেননি; ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি।

পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৫১ রান তোলে আয়ারল্যান্ড। তবে পাওয়ারপ্লে শেষ হতেই নামে ধস। ভোতা হয়ে যায় আইরিশদের ব্যাটিং লাইনআপ। ৫ বলে ১ রান করে বিদায় নেন লরকান টাকার। ১৬ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন কার্টিস ক্যাম্ফার। ৬৬ রানের মধ্যে হারায় ৪ উইকেট। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা পল স্টার্লিং ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলের ৭৩ রানের মাথায় বিদায় নেন।

এরপর গ্যারেথ ডিলানির সঙ্গে জুটি বাঁধেন জর্জ ডকরেল। ধুঁকতে ধুঁকতে এগোয় আয়ারল্যান্ডের ইনিংস। ১২ বলে ১০ রান করে বিদায় নেন ডিলানি। ডকরেল কিছুক্ষণ টিকে থাকলেও সাবলীল ছিলেন না; ২৩ বলে ১৯ রান করে শেষের আগের ওভারে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত ১১৭ রানের মাথায় শেষ উইকেট হারিয়ে অলআউট হয় আয়ারল্যান্ড। ৬ বলে ৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন বেন হোয়াইট।

পড়ুন: চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন