বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু হয়।

বন্দর সূত্র জানায়, সকালে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ১১ শ ৯০ কেজি ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দরে আসে। শুল্ক কার্যক্রম সম্পন্ন করার পর সেগুলো ভারতের আগরতলায় প্রবেশ করে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, প্রতিবছর দুর্গাপূজায় ভারতীয় বাজারে ইলিশের ব্যাপক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণে সরকার দেশের ৩৭ প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি করবে। প্রথম দফায় প্রায় ১১ শ ৯০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত ইলিশের মূল্য ১৪ হাজার ৯০০ মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে ১২ ডলার। এ চালান রপ্তানি করেছে যশোরের মাহাতাব এন্ড সন্স।

বন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী আকতার হোসেন জানান, প্রথম চালানের পর বিকেলে আরও দেড় হাজার কেজি মাছ রপ্তানির প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে এ বন্দর দিয়ে মোট ৯০ টন ইলিশ রপ্তানি হবে। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, তেমনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, “প্রথম চালানে ইলিশ রপ্তানি হয়েছে। ধাপে ধাপে আরও চালান যাবে।”

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, পূজার আগে পর্যাপ্ত পরিমাণ ইলিশ সরবরাহ করতে পারলে ভারতের বাজারে এ মাছের বিশেষ চাহিদা পূরণ হবে।

বিজ্ঞাপন

পড়ুন: আখাউড়া ইমিগ্রেশনের ঘুষ নিয়ে সংবাদ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন