33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শার্শায় হ্যান্ডকাফ পরানোর সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

যশোরের শার্শায় অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার শার্শা ইউনিয়নের বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবারে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে সে হঠাৎ করে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যাওয়ায়। তবে রুবেলের নামে পাঁচটি মাদক মামলা আছে বলে শার্শা ওসি জানান,আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে তবে রুবেল কে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : সামসুজ্জামান সামু

দেখুন- সাভারে রাতের আঁধারে বাসে আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন