বিজ্ঞাপন

লোকজ ঐতিহ্যের ছোঁয়ায় জয়পুরহাটের কুটির শিল্প মেলা

লোকজ সংস্কৃতি, দেশীয় পণ্যের সমাহার আর বর্ণিল বিনোদনের এক অসাধারণ মঞ্চ হয়ে উঠেছে জয়পুরহাট শহরের ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা।

বিজ্ঞাপন

মেলায় রয়েছে হস্ত ও কুটির শিল্পের ৪০টি স্টল। প্রতিদিন বিকেল হতেই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। বিশেষ করে নারী ও শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ চোখে পড়ার মতো।

প্রদর্শন ও বিক্রয়ের জন্য রয়েছে নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, দেশীয় কাপড়, হাতে তৈরি প্রসাধনীসহ নানা রকমের শিল্পপণ্য। শিশুদের জন্য আলাদা রাইড, খেলার সামগ্রী এবং খাবারের স্টলও রয়েছে। সন্ধ্যার পর প্রাঙ্গণজুড়ে আলোকসজ্জা ও কোলাহলে জমে ওঠে উৎসবের আবহ।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এই মেলা জেলার স্থানীয় শিল্প ও সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

মাসব্যাপী এ আয়োজন জেলাবাসীর জন্য হয়ে উঠেছে বিনোদন, ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন।

এনএ/

দেখুন: আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন