24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার মামলায় রায় সরাসরি দেখাবে বিটিভি ও রয়টার্স

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে, যা দেশের সব গণমাধ্যম পুনঃপ্রচার করতে পারবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সও রায় ঘোষণার অংশবিশেষ প্রদর্শন করবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখানো হবে।

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলার বিচারপ্রক্রিয়া সরাসরি দেখাতে ইতোমধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছে বিটিভির বিশেষ টিম। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার পর লাইভ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত টিম ট্রাইব্যুনাল গেটে পৌঁছায়। এ ছাড়া মূল ফটকের বাইরে অপেক্ষা করছেন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

আজ বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে। তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন