বিজ্ঞাপন

শেখ হাসিনা ও এরশাদ একই চরিত্রের: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা এবং এরশাদের ‘চরিত্র একই’। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, “ভূতের মুখে রাম নাম—জাতীয় পার্টি এখন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছে। দলটি শেখ হাসিনার পৈশাচিক শাসনামলে সহযোগী ছিল। তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল। তারা সহযোগী না হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে এত সময় লাগতো না।”

তিনি আরও বলেন, “নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের সময়ও একই পরিস্থিতি হয়েছিল।”

রিজভী অভিযোগ করে বলেন, “এরশাদ এবং হাসিনা একই চরিত্রের। দুজনই গণতন্ত্রকে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর তার চূড়ান্ত রূপ দিয়েছেন শেখ হাসিনা।”

পড়ুন: প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন