বিজ্ঞাপন

শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনে শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তাকে বাদ দেওয়ার কথা জানতেন না দাবি করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অফফর্মে থাকা ব্যাটারের কাছে সরিও বলেন তিনি। আলোচনায় থাকা শামীমকে রেখে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে শামীমকে দলে যোগ করার কথা জানায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচ।

বাঁহাতি শামীম বাংলাদেশের জার্সিতে এই ফরম্যাটে ৪৬ ম্যাচ খেলেছেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’

‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও… আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানম তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, শামীম হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন