ঝিনাইদহের শৈলকূপায় ইয়াবাসহ একযুবককে আটক করেছে পুলিশ । আজ সকালে পৌরসভার মাঠপাড়া থেকে অন্তর মন্ডল (২২)কে ২০৪০ পিচ ইয়াবাসহ তার নিজ বাড়ী থেকে আটক করে তারা
আটককৃত অন্তর মন্ডল (২২) শৈলকূপা পৌরসভার মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর মন্ডলের বাড়ীতে অভিযান চালায় শৈলকূপা পুলিশ । সে সময় তার ঘর থেকে দুই হাজার চল্লিশ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২৮৯০/- টাকা এবং খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয় । পরে আসামীকে থানায় আনা হয় ।
শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, সে এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী । পুলিশ অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে ইয়াবার বড় চালান জব্দ করতে সক্ষম হয় । তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

