বিজ্ঞাপন

শ্রমিকদের জাগরণে কুড়িগ্রামে শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়,তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার-এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে সদর উপজেলা লোড- আনলোড এবং কুলি সহ সকল শ্রমিকদের জাগরনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব,শ্রমিক নেতা মোঃ রিজন সরকার,মোঃ আজিজুল ইসলাম,মোঃ রিপন আহমেদ, ফুলবাবুসহ প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন,শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজকের আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করেছে।আমরা সবাই আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করবো ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে জাতীয় কন্যা দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন