বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
সোমবার (২৬ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমাননের সই করা এক গণবিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১০ মে ডিএমপি কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশ্ববর্তী এলাকায় যেকোনও প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়।
এনএ/


