বিজ্ঞাপন

সাদ্দাম হত্যা: স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলীপকে আসামি করে হত্যা মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮ টার দিকে আমরা এজহার পেয়েছি। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নং-৭৫। রাতে নিহতের পিতা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেন।

এছাড়া আরো ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন