22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারের দাবিতে আজ রোববার ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি প্রণয়ন এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেবেন।

এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, “এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার জরুরি। দেশে ১১ ব্যবসায়ী মিলে মোবাইল ফোন ব্যবসায় একচেটিয়া সিন্ডিকেট তৈরি করেছেন। আমরা আজ সারাদেশে দোকান বন্ধ রাখছি। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এমবিসিবি হলো দেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের সংগঠন, যারা সরকারি নীতি, ভ্যাট, আমদানি–শুল্ক ও বাজার-সংক্রান্ত ন্যায্যতার বিষয়গুলো নিয়ে কাজ করে। সরকার ঘোষিত নীতিমালায় ক্ষতির আশঙ্কা দেখা দিলে সংগঠনটি ব্যবসায়ীদের দাবির পক্ষে অবস্থান নেয়।

পড়ুন: সাবেক মেয়র আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন