বিজ্ঞাপন

সিনেমা নয়, এখন ইউটিউবেই ফারাহ খানের ‘বক্স অফিস হিট’!

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নানারকম ভূমিকায় দর্শকদের মুগ্ধ করে চলেছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নৃত্যপরিচালক হিসেবে—হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ বলিউডের শীর্ষ তারকাদের নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফি থেকে সরাসরি পরিচালকের আসনে বসেন ফারাহ।

বিজ্ঞাপন

এ পর্যন্ত চারটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। প্রথম দুটি ছবি বক্স অফিসে সাফল্য পেলেও পরের দুটি—‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’—ব্যর্থ হয় করুণভাবে। এতে প্রযোজকদের বড় ক্ষতির মুখে পড়তে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান জানান, একসময় টানা ব্যর্থতার কারণে তাঁর হাতে কোনো কাজই ছিল না। তখনই মাথায় আসে ইউটিউবে চ্যানেল খোলার আইডিয়া। নিজের গৃহরাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে শুরু করেন ভ্লগিং। তাঁদের কনটেন্টে রান্না, মজার গল্পগুজব, তারকাদের বাড়ির ঝলক—সব মিলিয়ে দর্শকেরা দারুণ সাড়া দেয়।

ফারাহ জানান, ইউটিউব থেকে তিনি ৩০০ কোটির সিনেমা বানিয়ে যতটা আয় করেছেন, তার চেয়েও বেশি টাকা রোজগার করছেন! যদিও সঠিক পরিমাণ জানাতে চাননি, জানা গেছে—ব্র্যান্ড কোলাবরেশনে তাঁর পারিশ্রমিক ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত পৌঁছায়।

তিন সন্তানের মা ফারাহ আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন—দিব্যা, অন্যা ও সিজার। তিনি বলেন, “আমার ছেলেমেয়েরা আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। খরচটা বিশাল! তাই ভাবলাম, ইউটিউবেই যাই না কেন?”

কাজ নিয়ে ফারাহর দার্শনিক মন্তব্য, “জীবন অন্য কারও চারপাশে ঘুরে বেড়ানো উচিত নয়। খুশি থাকা ভেতর থেকে আসা দরকার। কাজ আমাকে আনন্দ দেয়, তাই ৮০ বছর বয়সেও করতে রাজি আছি।”

দেখুন- ‘কওম’ না ‘আইন ? বিশ্বাস ও ন্যায়ের অনুসন্ধানে ‘হক’

পড়ুন- অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা এখনও ভুলতে পারেননি অভিনেত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন