বিজ্ঞাপন

স্বতন্ত্র সচিবালয়সহ একাধিক দাবিতে আন্দোলনে মেহেরপুর জেলা শাখা

স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ও সমান সুযোগ-সুবিধার দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালিত হয়।

জেলা শাখার সভাপতি ও চীফ জুডিশিয়াল স্টেনোগ্রাফার শেখ মোহাম্মদ আহসানুল হকের নেতৃত্বে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাকির হোসেন, প্রধান তুলনা কারক সফিকুল ইসলাম, অফিস সহায়ক বেদেনা বাবলী, প্রধান তুলনা সহকারী আমিনুল ইসলাম, আব্দুল মুত্তালিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৭ সালের ১ নভেম্বর ‘মাসদার হোসেন’ মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হলেও আজ পর্যন্ত স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি, ফলে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত হয়নি।

তারা আরও অভিযোগ করেন, বিচারকদের জন্য আলাদা পে-স্কেল ও বিচারিক ভাতাসহ নানা সুবিধা থাকলেও সহায়ক কর্মচারীরা এসব থেকে বঞ্চিত। এছাড়াও পদোন্নতির সুযোগ সীমিত হওয়ায় অনেকেই দীর্ঘদিন একই পদে চাকরি করে অবসরে যেতে বাধ্য হচ্ছেন।

বক্তারা জানান, জেলা পর্যায়ে বিচারিক কর্মকর্তারা যেখানে প্রথম গ্রেডে রয়েছেন, সেখানে অধিকাংশ কর্মচারী এখনও ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি করছেন। অন্য দপ্তরের তুলনায় তাদের পদোন্নতির সুযোগ কম এবং ব্লক পদের সংখ্যা বেশি হওয়ায় তারা পেশাগত উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত।

এই প্রেক্ষাপটে, অবিলম্বে একটি স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, ন্যায্য পে-স্কেল, পদোন্নতির সুযোগ বৃদ্ধি ও সকল কর্মচারীর জন্য সমান সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ২৫ হাজার টাকা জরিমানা

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন