32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলের ২০ যুদ্ধবিমান 

ইসরায়েলের তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৫ মে) রাতে হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ইসরায়েলের ২০টি যুদ্ধবিমান একযোগে হামলা চালায়। খবর আল জাজিরা ও ইয়েমেনি সংবাদমাধ্যমের।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, হুতি বিদ্রোহীদের হামলার প্রতিশোধে ইয়েমেনের হোদেইদা শহরে অভিযান চালানো হয়েছে। একাধিক স্থাপনায় ফেলা হয় অর্ধশতাধিক বোমা, মুহূর্তেই ধ্বংস হয় কয়েকটি ভবন ও একটি সিমেন্ট কারখানা। এতে অন্তত ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

হোদেইদা বন্দরটি হুতি বিদ্রোহীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। অভিযোগ রয়েছে, এই বন্দর ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পাচ্ছে হুতিরা। হামলায় বন্দরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সমন্বয় থাকার বিষয়টিও নিশ্চিত করেছেন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। জানা গেছে, মার্কিন সমর্থনে মার্চ মাস থেকে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন এলাকায় এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। হুতিদের দাবি, তাদের হামলার জেরে ত্রিশ লক্ষ ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল।

পড়ুন: রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা

দেখুন: হোলি আর্টিজানে হামলা মামলা: ৭ জঙ্গির সাজা কমলো

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন